Omar Faruk

http://farukcoxuk.yolasite.com

Omar Faruk

Islamic Song Lyrics

আমি যদি আরব হতাম মদিনারই পথ

আমি যদি আরব হতাম মদিনারই পথ.... আমি যদি আরব হতাম মদিনারই পথ.... সেই পথে মোর চলে যেতেন, নূর নবী হযরত..... আমি যদি আরব হতাম মদিনারই পথ...

পয়জার চাপ..লাগত..এসে,আমার ..কঠিন বুকে.. আমি ঝর্ণা হয়ে,... গলে..যেতাম, অমনি পরম সুখে... সেই চিহ্ন বুকে পুরে,... পালিয়ে যেতাম কোহ-ই-তুরে.... চিহ্ন বুকে পুরে পালিয়ে যেতাম কোহ-ই-তুরে... চিহ্ন বুকে পুরে....

দিবানিশি , করতাম তার ,কদম জিয়ারত.... আমি যদি আরব হতাম মদিনারই পথ....

হাসান হোসেন হেসে হেসে.... নাচত আমার বক্ষে এসে.. হাসান হোসেন হেসে হেসে নাচত আমার বক্ষে ,এসে..

চক্ষে আমার বইত নদী... চক্ষে আমার ..বইত নদী...সবার আগে.... আমি যদি আরব হতাম মদিনারই পথ.. সেই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত... আমি যদি আরব হতাম মদিনারই পথ...

পৃথিবী আমার আসল ঠিকানা নয় লিরিক। prithibi amar asol thikana noy lyrics.

পৃথিবী আমার আসল ঠিকানা নয়,.... পৃথিবী আমার আসল ঠিকানা নয়।।.... মরণ একদিন মুছে দেবে সকল রঙ্গিন পরিচয়... পৃথিবী আমার আসল ঠিকানা নয়।.... মিছে এই মানুষের বন্ধন,

মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন। ২

মিছে এই জীবনের রংধনু সাত রং, ২

মিছে এই দুদিনের অভিনয়।

পৃথিবী আমার আসল ঠিকানা নয়।.... মরণ একদিন মুছে দেবে সকল রঙ্গিন পরিচয়... পৃথিবী আমার আসল ঠিকানা নয়।.... মিছে এই ক্ষমতার দন্দ,

মিছে গান কবিতার ছন্দ। ২

মিছে এই অভিনয় নাটকের মঞ্চে, ২

মিছে এই জয় আর পরাজয়।

...

পৃথিবী আমার আসল ঠিকানা নয়।.... মরণ একদিন মুছে দেবে সকল রঙ্গিন পরিচয়... পৃথিবী আমার আসল ঠিকানা নয়।.... মরণ একদিন মুছে দেবে সকল রঙ্গিন পরিচয়... পৃথিবী আমার আসল ঠিকানা নয়।

আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও

আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও.... আমার মায়ের মত..... গোলাপকে বলি তুমি মিষ্টি নও.... আমার মায়ের মত.... মা যে আমার সবার সেরা

অনন্ত কাল অবিরত।২

.

হীরা নাকি শুনি সবচে দামি... সারাক্ষণ করে ঝলমল... তাহার চেয়ে অধিক দামি... আমার মায়ের আঁচল.... মাকে ছেড়ে চাই না আমি

হিরা মানিক কত শত।২

.

আমি চাঁদ কে বলি তুমি সুন্দর নও.... আমার মায়ের মত.... আমি গোলাপ কে বলি তুমি মিষ্টি নও.... আমার মায়ের মত।

.

মা যে হলো প্রেম মমতায়.... বিধাতার সেরা উপমা.... হয় না কভূ মায়ের সাথে.... অন্য কারো তুলনা.... মার পরশে যায় যে মুছে

ব্যাথাও বেদনা যত।২

.

আমি চাঁদ কে বলি তুমি সুন্দর নও.... আমার মায়ের মত.... গোলাপ কে বলি তুমি মিষ্টি নও.... আমার মায়ের মত।২

যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়

যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়..... তারা কভু পথ ভুলে যায়না,..... আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়..... কারো কাছে কোনো কিছু চায়না।

রাতের আঁধারে যারা সেজদাতে রয়..... দুচোখের অশ্রুতে নদী যেন বয় ।২..... ছলনার হাতছানি যতই আসুক..... পেছনে ফিরেও সে তাকায় না ।

দ্বীন কায়েমের পথে যারা অবিচল..... তারা হলো আল্লাহর প্রিয়জন,..... বাতিলের কাছে যারা হার মানেনা..... সংগ্রাম করে যায় আমরণ।

হেরার আলোতে যার হৃদয় রঙিন..... হাতে আল কুরআনের দীপ্ত সঙিণ,..... সত্যের পথে যারা নিবেদিত প্রাণ..... শত্রুকে কভু ভয় পায়না ।

যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়..... তারা কভু পথ ভুলে যায়না,.... আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়.... কারো কাছে কোনো কিছু চায়না।.....

Visit Omar faruk Youtube

 

© Copyright farukcox_uk

Make a free website with Yola